1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সা রে গা মা পা থেকে বাদ বাংলাদেশের অবন্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭০ Time View

ভারতীয় জি বাংলা চ্যানেলের সংগীত বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’ থেকে বাদ পড়লেন বাংলাদেশের মেয়ে অবন্তি সিঁথি। গতকাল রোববার, ২৪ ফেব্রুয়ারি রাতে প্রকাশ হওয়া পর্বে তিনি প্রয়াত বারী সিদ্দীকীর ‘আমি একটা জিন্দা লাশ’ গানটি গেয়ে শোনান।

গতকাল রাহুল ও স্নেহা টিকে গেলেও বাদ পড়ে গেলেন অবন্তি। বাদ পড়া প্রতিযোগী হিসেবে তার নামটি ঘোষণার পর আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

নিজের শেষ বক্তব্য দিতে গিয়ে অবন্তি ‘সারেগামাপা’-কে ধন্যবাদ জানান চমৎকার এই আয়োজনে তাকে বাছাই করার জন্য। তিনি বলেন, ‘এই মঞ্চটাকে অনেক মিস করবো। এখানে অনেক অনেক ভালো কিছু বন্ধু পেয়েছি। সবাইকে মিস করবো। সবার সঙ্গে থেকে অনেক কিছু শিখেছি ও জেনেছি। এসময় তিনি আবেগ আক্রান্ত।

সারেগামাপা-তে ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর কিশোর কুমারের ‘আকাশ কেন ডাকে’ গানের সঙ্গে শিষ ও চায়ের কাপ বাজিয়ে চমক দেখান অবন্তি। সেই গান ভাইরাল হয়ে ঘুরেছে দুই বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে।

তার পরিবেশনা দেখে উপস্থিত বিচারক শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, মোনালী ঠাকুর, পণ্ডিত তন্ময় বোস, রূপঙ্কর বাগচী, জয় সরকার ও শুভমিতার মতো নন্দিত শিল্পী-সুরকাররা আসন ছেড়ে উঠে দাঁড়ান। করতালি আর প্রশংসায় ভাসিয়ে দেন বাংলাদেশের অবন্তীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ