1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

‘পাকিস্তানে ভারতের বিমান হামলায় নিহত ২০০-৩০০’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৪ Time View

গত ১৪ ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর হামলায় অন্তত ২০০-৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ট্যুডে।

দেশটির বিমানবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া ট্যুডে বলছে, সীমান্ত রেখার কাছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি ও লঞ্চ প্যাডে বিমান হামলা চালানো হয়েছে।

সূত্র বলছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে ভারতীয় বিমান বাহিনীর চালানো হামলায় অন্তত ২০০ থেকে ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিমান মিরাজ-২০০০ সহ অন্যান্য জঙ্গিবিমান থেকে কাশ্মীরে সন্ত্রাসীদের আস্তানায় অন্তত এক হাজার কেজি ওজনের বোমা ফেলা হয়েছে।

ভারতীয় বিমান বাহিনী আকাশ সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।

এক টুইট বার্তায় গফুর বলেছেন, মুজাফফরাবাদ সেক্টর থেকে পাকিস্তানে অনুপ্রবেশ করেছে ভারতীয় বিমান বাহিনীর বিমান। বালাকোট সেক্টরে বোমা ফেলেছে। তবে ভারতের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

কাশ্মীরে ভারতের এই হামলা প্রায় ২১ মিনিট ধরে চলমান ছিল। এতে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারতীয় বিমানবাহিনী। মুজাফফরাবাদ থেকে ৩০ কিলোমিটার দূরের তালেবান অধ্যুষিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট সেক্টরেও হামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ