1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪০ Time View

গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে বহুল পরিচিত মুখ হয়ে ওঠা ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পদত্যাগ করেছেন। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রামে পদত্যাগের কথা জানান তিনি।

ইনস্টাগ্রামের পোস্টে জাওয়াদ লিখেন, হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার পবিত্র জন্মবার্ষিকী এবং নারী দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সেইসঙ্গে গত ৬৭ মাস ধরে দায়িত্ব পালনের সময় সরকার ও জনগণের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি সেজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ আরো লিখেছেন, (পররাষ্ট্রমন্ত্রীর) দায়িত্ব চালিয়ে যেতে না পারা এবং এতদিন দায়িত্ব পালনের সময় যেসব ভুলত্রুটি হয়েছে সেজন্য আমি সবার কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি।

তবে ঠিক কি কারণে পদত্যাগ করছেন তার নির্দিষ্ট কোন ব্যাখ্যা দেননি। গত কয়েক বছর ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলাপ-আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি।

মোহাম্মাদ জাওয়াদ জারিফের পদত্যাগের খবর নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করেন।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ