1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

মিউজিক ভিডিওতে মৌমিতা মৌ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮৩ Time View

দ্বিতীয়বারের মতো আবারও মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। গানের নাম ‘বিশ্বাসের একটা ব্যাপার’। শিশির সাধকের লেখা ও সুরে গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী ক্যাপ্টেন। সঙ্গীত পরিচালনা করেছেন রোজেন আর গানটি পরিচালনা করেছেন আকাশ নিবির। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-এর ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।

চিত্রনায়িকা মৌমিতা মৌ জানায়, ‘গান আমার কাছে বেশ ভালো লেগেছে। গ্রামীণ প্রেক্ষাপটে গানটির শুটিং করা হয়েছে। সব মিলিয়ে খুব ভালো হয়েছে মিউজিক ভিডিওটি।’

নিজের গাওয়া গানের প্রথম মিউজিক ভিডিও প্রসঙ্গে সঙ্গীতশিল্পী ক্যাপ্টেন বলেন, বাস্তবিক জীবনবোধের গল্পে গড়ে উঠেছে বিশ্বাসের একটা ব্যাপার’’ গানটি। ব্যান্ডের পাশাপাশি এই প্রথমবারের মতো ফোক ঘরানার মিউজিকে এই গানটি করলাম। আশা করছি, গানটি সঙ্গীতপ্রেমীদের ভিন্ন এক ভালো লাগায় রাঙাবে।

এছাড়াও চিত্রনায়িকা মৌমিতা মৌ এর পাশাপাশি মডেল হয়েছেন রাকিব চৌধুরী ও রুহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ