1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

যুদ্ধ কোনো পিকনিক নয়: ভারতের সাবেক গোয়েন্দা প্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৯ Time View

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে ভারতের সাবেক গোয়েন্দা প্রধান এ. এস. দৌলত বলেছেন, যুদ্ধ কোনও পিকনিক নয়।

একইসঙ্গে তিনি যুদ্ধের চেয়ে জোরদার কূটনৈতিক তৎপরতার পক্ষেই যুক্তি তুলে ধরেছেন।

এ. এস. দৌলতের এ মতামত কংগ্রেস সমর্থিত পত্রিকা ন্যাশনাল হেরাল্ডে প্রকাশিত হয়েছে।

এদিকে একই ধরনের বক্তব্য দিয়েছেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম। তিনি বলেন, যে আত্মঘাতী ব্যক্তির হামলায় ৪৪ জন জওয়ান নিহত হয়েছে, সে ভারতের নাগরিক।

গোলযোগপূর্ণ কাশ্মীরের জনগণের হৃদয় ও মন জয় করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়েছেন এস দৌলত।

এ. এস দৌলত জানান, তিনি মনে করেন না যুদ্ধ আসন্ন।

সাবেক এ গোয়েন্দা প্রধান বলেন, প্রধানমন্ত্রী মোদি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য উন্মুক্ত সুযোগ দিয়েছেন। কিন্তু এখনকার সময়ে যুদ্ধ হচ্ছে নোংরা বিষয়।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে, যুদ্ধের বাইরে অন্য পথ খোলা আছে। মুম্বাই হামলার পর যুদ্ধের বিষয়টি এর চেয়েও বেশি জোরেশোরে উচ্চারিত হয়েছিল। কিন্তু ড. মনমোহন সিং যুদ্ধ যাননি। ফলে নরেন্দ্র মোদিকে তার মতামত পুনর্বিবেচনা করতে হবে। শীর্ষ পর্যায়ের লোকজনকে পরিণতি নিয়ে ভাবতে হবে। যুদ্ধ কোনও পিকনিক নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ