1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

সালমান মুক্তাদিরকে ছেড়ে দেওয়া হয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭৭ Time View

সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়ে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট। ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে সালমান মুক্তাদির ৭/৮ টার দিকে ছেড়ে দেয়া হয়। সে আমাদের ভিডিও রিমুভ সংক্রান্তে কমিটমেন্ট দিয়েছে।

নাজমুল ইসলাম বলেন, আমাদের পক্ষ থেকে তাকে কাউন্সিলিং ও নিরাপদ ইন্টারনেট সংক্রান্ত কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো মনিটর করা হচ্ছে। মেনে না চললে পরবর্তীতে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এরআগে, এদিন বিকালে সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নেয়া হয়। গতকাল সোমবার সালমান মুক্তাদিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার।

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে সালমান মুক্তাদিরের অবস্থান জানতে একটি স্ট্যাটাস দেন মন্ত্রী। ওই স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’

এরপর এ বিষয়ে গণমাধ্যমকে মোস্তাফা জব্বার বলেন, ‘আমি সালমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এটা আমি করতেছি।’

প্রসঙ্গত, কিছুদিন আগে সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি বিতকির্ত ভিডিও টিজার প্রকাশ করেন। ওই ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। এরপর তার ইউটিউব চ্যানেলকে আনলাইক করে দেয়ার হিড়িকে মেতে ওঠেন নেট জনতা।

অনেকে নিজেরাই শুধু চ্যানেলটি থেকে আনসাবস্ক্রাইব করেননি, বরং সোশ্যাল মিডিয়ায় অন্যকেও উদ্বুদ্ধ করেন। এরপর আনসাবস্ক্রাইব করার সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ