1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

বাংলাদেশি বংশোদ্ভূত সেই তরুণীকে ব্রিটেনে ফিরিয়ে আনার আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬০ Time View

সিরিয়ায় জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামিমা বেগম। ১৯ বছর বয়সী এই তরুণী বর্তমানে অন্ত:সত্ত্বা। তাই তাকে ‘জরুরীভাবে’ ব্রিটেনে ফিরিয়ে আনার আহবান জানিয়েছে তার পরিবার।

পূর্ব লন্ডন নিবাসী শামিমার পরিবার জানিয়েছে, শামিমার গর্ভে থাকা শিশুসন্তান ‘সম্পূর্ণ নিরপরাধ’। এবং ব্রিটেনের ‘শান্তি ও নিরাপত্তা’র মধ্যে বেড়ে ওঠার অধিকার রয়েছে এই অনাগত সন্তানের।

এদিকে সংবাদ মাধ্যম টাইমস-কে দেওয়া এক সাক্ষাতকারে শামিমা আশঙ্কা প্রকাশ করে জানান, তিনি ব্রিটেনে ফিরে গেলে তার সন্তানকে সরিয়ে ফেলা হতে পারে।

প্রসঙ্গত, ২০১৫ সালে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিতে পূর্ব লন্ডন ছেড়ে যান তিন স্কুলছাত্রী। এদেরই একজন শামিমা বেগম। সংবাদমাধ্যম টাইমস-কে তিনি জানিয়েছিলেন, তিনি এখন নয়মাসের গর্ভবতী। তিনি তার অনাগত সন্তানের জন্য দেশে (ব্রিটেনে) ফিরতে চান।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ