1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

শিক্ষা ও মেধাকে প্রাধান্য দিয়ে আমাদের এগোতে হবে : মোস্তাফা জব্বার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৭ Time View

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অস্ত্র আর অর্থকে প্রাধান্য দিয়ে নয়, শিক্ষা ও মেধাকে প্রাধান্য দিয়ে আমাদের এগোতে হবে। এসডিজি পূরণ করতে হলে জনগণের কাছে সেবা পৌঁছাতে হবে এবং মানুষের ওপর নির্ভর করতে হবে।

আজ শুক্রবার ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক দিনব্যাপী নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর ডিজিটাল বিশ্ব এখন আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা হবে। সরকার সেই লক্ষেই কাজ করছে। এখন জেলা শহরের বাইরে গ্রামকে ডিজিটালের আওতায় আনার কাজ চলছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন ডিজিটাল গ্রাম গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষেই এবারের নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছেন, ‘আমার গ্রাম আমার শহর’।

তিনি আরও বলেন, অচিরেই গ্রাম পর্যায়ে ইন্টারনেট সংযোগের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে। এতে করে স্বাস্থ্য, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার বাড়বে। গ্রামের মানুষ উপকৃত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ