1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

সিআরপিএফ’র গাড়ি বহরে বোমা হামলা : নিহতের সংখ্যা বেড়ে ৪০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৯ Time View

জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়ি বহরে জঙ্গিদের বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। পুলওয়ামায় সিআরপিএফ-এর ওই গাড়িবহরে ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করেছে। আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কের ওপর দিয়ে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল সিআরপিএফ’ এর গাড়িবহর। পথে গোরিপোরার কাছে একটি বাসে ধাক্কা মারে বিস্ফোরক ভর্তি গাড়িটি। এতে ৩৪ জন ভারতীয় আধাসামরিক সেনা সদস্য নিহত হন। পরে আরো ছয়জন নিহত হয়।

ওই বাসটিতে ৪৪ জন জওয়ান ছিলেন বলে বিবিসিকে জানিয়েছেন ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা। তিনি আরো জানান, এ ঘটনায় আরো অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। তারা দাবি করেছে, আত্মঘাতী হামলা চালানো হয়েছে। অপরদিকে দিল্লি এ হামলার ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। তবে পাকিস্তান এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এর আগেও ২০১৬ সালের সেপ্টেম্বরে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৯ সেনা সদস্য নিহত হন। কিন্তু এবারের এ হামলা উরির ভয়াবহতাকেও ছাপিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ