1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ভালোবাসা দিবসে রেহান-এর ‘রোমিও’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৫ Time View

ভালোবাসা দিবস উপলক্ষে জয় শাহরিয়ার-এর কথা, সুর ও সংগীতে প্রকাশ পেলো তরুন সংগীতশিল্পী রেহান এর নতুন গান ‘রোমিও’। আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে আজ তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে। কথা নির্ভর গানটির ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী। মডেল হিসেবে কাজ করেছেন নীরা ও রেহান নিজেই।

গানটি জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এ শুনতে পাবেন শ্রোতারা। এই গান প্রসঙ্গে জয় বলেন, অনেকের সাথেই কাজ করেছি শেষ ক’বছরে, রেহান কে আমার এ সময়ের একজন প্রতিশ্রুতিশীল শিল্পী মনে হয়েছে বলেই ওর জন্য গান করেছি। আমার ভালো লেগেছে। বাকিটা নির্ধারন করবেন আমাদের শ্রোতারা।
রেহান বলেন, জয় শাহরিয়ার ভাই এর গান এর ভক্ত অনেক আগে থেকে। তার লেখা, সুরে গান গাইতে পারাটা আমার জন্য দারুন আনন্দের। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা শ্রোতারা বলবেন।

উল্লেখ্য যে, গেলো বছর ‘বাজে স্বভাব’ গানটি প্রকাশের মধ্য দিয়ে আলোচনায় আসেন রেহান। এরপর এটাই তার প্রথম মিউজিক ভিডিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ