1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জয়ার তারুণ্য ধরে রাখার গোপন সূত্র!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৯ Time View

জয়া আহসানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিওর ওপর ভিত্তি করে ভারতের গণমাধ্যম জি নিউজের বাংলা সংস্করণ খবর প্রকাশ করেছে।

তারা বলছে, শুধু কারিনা, মালাইকারা নয়,টালিগঞ্জের তারকারাও কিন্তু শরীরচর্চার বিষয়ে ভীষণ সচেতন। শুভশ্রী, মিমি, প্রিয়াঙ্কাদের পাশাপাশি এই তালিকায় রয়েছেন জয়া আহসানের মতো তারকারাও।

গণমাধ্যমটি লিখেছে, এই মুহূর্তে জয়া আহসান রয়েছেন তাঁর নিজের দেশ বাংলাদেশেই। ঢাকার রুসলান স্টুডিওতে নিজের ওয়ার্কআউটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। ভিডিওতে জয়াকে জিমে ঘাম ঝড়াতে দেখা যাচ্ছে।

শেষাংশে পত্রিকাটি লিখেছে, শুধু জয়া আহসানই নন, বাংলাদেশের এই রুসলান স্টুডিওতে শরীরচর্চা করতে যান সেদেশের বহু তারকাই। বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া থেকে শুরু করে অনেকেই শরীরচর্চার জন্য যান ঢাকার রুসলান স্ডুডিওতে। এই মুহূর্তে জয়া তাঁর আগামী ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’ নিয়ে ব্যস্ত রয়েছে। সম্প্রতি এই ছবির মিউজিক লঞ্চের অনুষ্ঠানেও হাজির ছিলেন জয়া। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র ও ইমন চক্রবর্তী।

অর্থাৎ এই ভিডিও কিংবা এমন সংবাদই বলে দেয় জয়ার তারুণ্য ধরে রাখার গোপন সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ