1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

মোদির সভায় নারী মন্ত্রীকে যৌন হয়রানি, বিপাকে ত্রিপুরার মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৯ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় এক নারী মন্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ত্রিপুরা সরকারেরই আরেক মন্ত্রীর বিরুদ্ধে। টুইটারে সেই মুহূর্তের ভিডিও পোস্ট হতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।

জানা গেছে, ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী মনোজকান্তি দেব বেশ আপত্তিজনক ভাবেই স্পর্শ করেছেন সেই রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমাকে।

আগরতলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ঘটেছে ওই ঘটনা। যদিও ত্রিপুরার বিজেপি নেতৃত্ব ওই ভিডিওকে উদ্দেশ্য প্রণোদিত ও বিরোধীদের ষড়যন্ত্র বলেই মনে করছে। প্রসঙ্গত, এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও উপস্থিত ছিলেন।

ভিডিওটি টুইট করা হয়েছে বিজেপি-বিরোধী শিবির থেকেই। ত্রিপুরায় বামফ্রন্টের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রীর অপসারণ দাবি করা হয়েছে। মনোজকান্তি অবশ্য পুরো ঘটনা সম্পর্কে নীরব আছেন।

বাম নেতাদের দাবি, জনসমক্ষে এমন যৌন হয়রানি করে নারীর নিরাপত্তা ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। প্রসঙ্গত, সান্ত্বনা চাকমা ত্রিপুরার বিজেপি মন্ত্রিসভার একমাত্র নারী সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ