1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

পনের মিনিটের জন্য সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা এরশাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৫ Time View

একাদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মাত্র ১৫ মিনিটের জন্য সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন। আজ রবিবার বিকেল ৪টা ৫৩ মিনিটে তিনি দুই জনের সহায়তায় হুইল চেয়ারে চড়ে সংসদে প্রবেশ করেন তিনি।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা দেশে ফিরে রবিবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান বিরোধী দলের নেতা হুইল চেয়ারে বসে সংসদে বিরোধী দলীয় নেতার অফিসে যান, পরে সেখান থেকে হুইল চেয়ারে বসেই সংসদ লবিতে যান। পরে সেখান থেকে বিরোধী দলীয় উপনেতা ও তাঁর ছোট ভাই গোলাম মুহাম্মদ কাদের (জিএম কাদের) এবং জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তাঁকে অধিবেশন কক্ষে নিয়ে বিরোধী দলের নেতার আসনে বসান। মাত্র ১৫ মিনিট নিজ আসনে বসে থাকার পর সংসদ অধিবেশন ত্যাগ করেন তিনি।

বিরোধী দলের নেতা যখন সংসদে প্রবেশ করেন তখন মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর চলছিল। সংসদ অধিবেশনে প্রবেশ করেই বিরোধী দলীয় নেতা উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে হাত তুলে সালাম জানান। পরে সংসদ উপনেতার চেয়ারে বসা সৈয়দা সাজেদা চৌধুরীসহ অন্য নেতারা হাত নেড়ে তাঁর সালামের জবাব দিতে দেখা যায়।

সংসদ অধিবেশনে বিরোধী দলের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ স্যুট-কোর্ট পড়ে প্রবেশ করেন। একাদশ জাতীয় সংসদ গঠনের পর প্রথম অধিবেশন যোগ দিলেন তিনি। এরআগে অসুন্থতার কারণে অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে ৩ জানুয়ারি অনুষ্ঠিত শপথ নিতে না পারায় ৫ জানুয়ারি স্পিকারের কার্যালয়ে গিয়ে শপথ নেন এরশাদ। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা রংপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হন তিনি। গত ৪ ফেব্রুয়ারী উন্নত চিকিৎসা শেষে তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ