1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

মিয়ানমারে সহিংসতায় মানবিক বিপর্যয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫১ Time View

মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশে সহিংসতা বেড়েই চলেছে। এতে ব্যাপক মানবিক বিপর্যয় ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

জেনেভায় ইউএনএইচসিআর মুখপাত্র এক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন।

মিয়ানমারের সহিংসতার শিকার হয়ে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর অনেকেই নিরাপত্তার আশায় বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বান্দরবান এলাকায় আশ্রয় নিচ্ছে।

এ বিষয়ে জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে ইউএনএইচসিআর-এর মুখপাত্র আন্দ্রেজ মেহেসিক বলেন, মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশের সহিংস ঘটনায় আমরা উদ্বিগ্ন। সেখানে অভ্যন্তরীণ ভাবে মানুষেরা স্থানচ্যুত হচ্ছে।

মিয়ানমারে মানবিক সোয়তা দেয়ার জন্য ইউএনএইচসিআর প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আসছে তাদেরকে সহায়তা দেয়ার জন্যও প্রস্তুত ইউএনএইচসিআর।

এছাড়া সংস্থাটি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও নেতৃত্বের প্রতি সন্তোষ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ