1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান রাজশাহীতে মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা স্নাতক পাসে নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা ছয় বছরেও কাটেনি আম্পানের ক্ষত, দুর্ভোগে ৬ গ্রামের ২৮ হাজার মানুষ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৭ মাগুরা জেলা কারাগারে থাকা কয়েদির ঢামেকে মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮ ‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এমন কথা বললেন পূর্ণিমা? ৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ

ডলার বর্জন করে এবার ইরান-রাশিয়ার বাণিজ্য শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮১ Time View

জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পর ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে লেনদেনের জন্য এবার ডলার বর্জন করেছে রাশিয়া। বিকল্প হিসেবে দুই দেশ ইরানের জাতীয় মুদ্রা রিয়াল এবং রাশিয়ার জাতীয় মুদ্রা রুবল ব্যবহার করছে। যেসব ক্ষেত্রে এ মুদ্রা ব্যবহারে জটিলতা হবে সেখা ইউরো ব্যবহার করা হবে।

তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লেভান জাগারিয়ান বার্তা সংস্থা তাস’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া ও ইরান নিজেদের মধ্যকার বাণিজ্যে দুই দেশের জাতীয় মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে সব ক্ষেত্রে উভয় মুদ্রা ব্যবহার করা সম্ভব না হলেও ডলার ব্যবহারের দিকে যাচ্ছে না তেহরান ও মস্কো। সেক্ষত্রে প্রয়োজনে ইউরো ব্যবহার করা হচ্ছে।

জাগারিয়ান বলেন, বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল এবং রাশিয়ার জাতীয় মুদ্রা রুবল ব্যবহার করা হচ্ছে। রুশ রাষ্ট্রদূত বলেন, মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারকে রাশিয়া সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

ইরান-রাশিয়া ছাড়াও ইউরোপের দেশ তুরস্ক ডলারের বদলে নিজস্ব মুদ্রা লিরা’র মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের দিকে ঝুঁকছে।

এর আগে ইরানের সঙ্গে লেনদেন চালু রাখতে বিকল্প অর্থনৈতিক চ্যানেল চূড়ান্ত করেছে ইউরোপের প্রভাবশালী তিন দেশ; জার্মান, ফ্রান্স ও ব্রিটেন। এই ব্যবস্থার নাম দ্যা ইনস্ট্রুমেন্ট ইন সাপোর্ট অব ট্রেড এক্সচেঞ্জেস বা ‘ইনসটেক্স’। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এ চ্যানেল পরিচালিত হবে।

সূত্র: আইআরআই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ