1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সম্পাদক হত্যার পরিকল্পনা করেছিল আনসারুল্লাহর জঙ্গিরা : র‌্যাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ Time View

নিষিদ্ধ জঙ্গি দল আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেপ্তারকৃত চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীর উত্তরা থেকে দলটির ৪ সদস্যকে গ্রেপ্তার করার পর জানা গেছে একটি জাতীয় দৈনিকের সম্পাদককে হত্যার পরিকল্পনা করছিল তারা। এছাড়া তাদের এক নেতাকে মুক্ত করতে প্রয়োজনে কারাগারে হামলার প্রস্তুতিও নিচ্ছিল সংগঠনটি।

আজ শুক্রবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তুলে ধরেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত এক লেখায় বিয়ে সংক্রান্ত হাদিস নিয়ে মন্তব্যের জন্য ওই পত্রিকার সম্পাদককে হত্যার পরিকল্পনা করে আনসারুল্লাহর ওই চার সদস্য।

এছাড়া আনসারুল্লাহর শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানীকে মুক্ত করতে প্রয়োজনে কারাগারে হামলার প্রস্তুতিও নিচ্ছিল সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলাটিমের ওই চার সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল।

গ্রেপ্তার চারজন হলেন, মো. শাহরিয়ার নাফিস ওরফে আম্মার হোসেন (২০), রাসেল ওরফে সাজেদুল ইসলাম গিফারী (২৪), মো. রবিউল ইসলাম ওরফে নুরুল ইসলাম (২৪) ও মো. আব্দুল মালেক (৩১)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ