1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

ট্রাম্পের উচিত ছিল ইরান সম্পর্কিত উপদেশ মেনে চলা: জারিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯
  • ৪৪ Time View

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রশাসনের যুদ্ধবাজ কর্মকর্তারা এবং ইসরাইলিরা ইরান সম্পর্কে এতদিন ধরে যা বলে এসেছেন ট্রাম্পেরই গোয়েন্দা কর্মকর্তারা তার বিপরীতে অবস্থান নিয়েছেন। কাজেই ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং সাবেক মার্কিন প্রশাসনের কর্মকর্তারা ইরান সম্পর্কে এতদিন ধরে যা কিছু বলে এসেছিলেন ট্রাম্পের উচিত ছিল তা মেনে চলা।
সিআইএ’সহ একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধানরা মঙ্গলবার মার্কিন সিনেটের শুনানিতে একবাক্যে একথা স্বীকার করেছেন যে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা ইরানের নেই বলেও তারা মন্তব্য করেন।
পরদিন বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় তার গোয়েন্দা সংস্থাগুলোর এই স্বীকারোক্তিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর কর্মীরা ইরানের হুমকির মুখে অত্যন্ত শিশুসুলভ ও উদাসিন আচরণ করছেন। তাদের আবার স্কুলে পাঠানো দরকার বলেও মন্তব্য করেন ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ