1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মসজিদভিত্তিক শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা

স্বঘোষিত প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা; ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯
  • ৭৩ Time View

ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদোর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসাথে তার ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট এ আদেশ জারি করেছে।

গত সপ্তাহে জুয়ান গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। এতে দেশটিতে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে ওই পদক্ষেপের ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট।

জুয়ান গুইদো যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট। অন্যদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন করছে রাশিয়াসহ আরো কয়েকটি দেশ।

জানা গেছে, জুয়ান গুয়াইদোর বিরুদ্ধে সাংবিধানিক স্থিতিশীলতায় আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট।

সূত্র : বিবিসি, রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ