1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

সাঈদীর বিরুদ্ধে আজ সাক্ষ্য দিচ্ছেন দ্বিতীয় সাক্ষী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১
  • ২৫৫ Time View

মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার হওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আজ আবারও সাক্ষ্য দেবেন দ্বিতীয় সাক্ষী রুহুল আমিন নবীন (৬১)। গতকাল বিকেলে ট্রাইব্যুনাল অল্প সময় তার সাক্ষ্য নেন।

এর আগে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রথম সাক্ষী পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব আলম হাওলাদার সাক্ষ্য দেন। সাঈদীর আইনজীবীরা তাকে জেরা করবেন আগামী রোববার।

সাঈদীকে কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল শুরু হয়েছে সকাল সাড়ে দশটায়।

গতকাল মাহবুব আলমের সাক্ষ্য গ্রহণের আগে ট্রাইবুনাল নির্দেশ দেন- সাক্ষী শুধু তার নিজের নাম, বয়স ও পেশা বলবে। ব্যক্তিগত ঠিকানা বা পরিচয় গোপন রাখবে। আর গোপন রাখা বিষয়গুলো নিয়ে কোনো পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করতে পারবেন না।

ট্রাইব্যুনাল গঠনের দেড় বছর পর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ৭ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ