1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিয়ে করছেন,বরুণ ধাওয়ান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯
  • ৮০ Time View

২০১৮ সালের প্রথম থেকে বলিউডে বিয়ের মরশুম শুরু হয়েছে। ২০১৯ সালেও চলছে সেই রেশ। শোনা যাচ্ছে, বছরের শুরুতেই নাকি এবার বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

জানা গেছে, চলতি বছরই দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল-এর সঙ্গে বিয়ে সেরে নিতে চাইছেন বরুণ। আর সেই কারণে বরুণের হবু ঘরণী কেনাকাটাও শুরু করে দিয়েছেন। বিয়ের পোশাক থেকে গয়না, ইতোমধ্যেই সবকিছু গুছিয়ে নিতে শুরু করে দিয়েছেন নাতাশা।

জীবনের অন্যতম প্রধান দিনটিকে যাতে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন, সেদিকে নজর রেখেই নাকি নাতাশা ইতিমধ্যেই জোর তোড়জোড় শুরু করে দিয়েছেন।

তবে কোনও ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নয়, বরুণ-নাতাশা নাকি একেবারে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন বলে খবর। সেই কারণেই বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্যও করতে দেখা যাচ্ছে না বলিউডের এই অভিনেতাকে।

প্রসঙ্গত, করণ জোহরের শো ‘কফি উঠ করণ’-এ হাজির হলে, বিয়ে নিয়ে বরুণকে প্রশ্ন করা হয়। যার উত্তরে নাতাশার নামই নেন ‘বদরিনাথ কি দুলহানিয়া’-র অভিনেতা। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ