1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯
  • ৮২ Time View

বরিশালের আগৈলঝাড়ায় অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার কান্দিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম লিমা রায় (২৩)। তিনি আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের বিমল রায়ের মেয়ে ও বরিশাল বিএম কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। চিকিৎসক বলছেন, গলায় ফাঁসের কারণে তাঁর মৃত্যু হয়।

লিমার পরিবার সূত্রে জানা গেছে, আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে অটোভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন লিমা। তিনি আগৈলঝাড়ার জোবারপাড় থেকে ওই ভ্যানে ওঠেন। ভ্যানটি কান্দিরপাড় এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তাঁর ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তাঁর গলায় ফাঁস পড়ে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনন কুমার প্রথম আলোকে বলেন, হাসপাতালে পৌঁছার আগেই ওই কলেজছাত্রীর মৃত্যু হয়। মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ