1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

পদ্মা সেতুর একটানা ৯০০ মিটার দৃশ্যমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯
  • ৭০ Time View

পদ্মা সেতুর আরেকটি স্প্যান বসানো হলো আজ। পাশাপাশি ছয়টি স্প্যান বসানোর ফলে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর একটানা ৯০০ মিটার দৃশ্যমান হলো।

আজ বুধবার সকালে সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ষষ্ঠ স্প্যান (সুপার স্ট্রাকচার) ‘৬এফ’ বসানো সম্পন্ন হয়েছে।

এর আগে প্রায় ছয় মাস আগে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৫ম স্প্যান বসানো হয়।

গতকাল সকালেই ‘তিয়ান ই’ নামে বিশালাকার ক্রেনটি পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান নিয়ে জাজিরা প্রান্তে রওনা দেয়। আজ সকাল ৮টা থেকে পিলারের ওপর স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটে সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর বসে ষষ্ঠ স্প্যানটি।

সেতুর ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২ পিলারের ওপর স্থাপিত ছয়টি স্প্যানে এখন দৃশ্যমান একটানা প্রায় এক কিলোমিটার পদ্মা সেতু। মাওয়া প্রান্তে অপর একটি স্প্যান অস্থায়ীভাবে দুটি পিলারের ওপর স্থাপন করা হয়েছে আগেই।

গতকাল মঙ্গলবার সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দিয়ে স্প্যানটি বিকেলে জাজিরা প্রান্তে কাঙ্ক্ষিত পিলার এলাকায় আসে। স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার আর ওজন তিন হাজার ১৪০ টন।

স্প্যান বসানোর আগে পিলারগুলো আগেই বিশেষজ্ঞ প্যানেল দ্বারা পর্যবেক্ষণ করা হয়। ওয়েট টেস্ট, ট্রায়াল লোড টেস্ট, বেজ প্লেট, পাইল পজিশন, মেজারমেন্টসহ আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হলে স্প্যান বসানোর অনুমতি দেওয়া হয় চীনা ঠিকাদার প্রতিষ্ঠানকে।

স্প্যানটি ওয়েল্ডিং করে পুরোপুরি স্থাপনে সময় লাগবে আরো কয়েকদিন। মডিউল ছয় এর প্রথম স্প্যান বসানো হয়েছে আজ।

নাব্যতা সঙ্কটের কারণে বাড়তি সময় লেগেছে স্প্যান বসাতে। ছোট বড় মিলিয়ে ১৫টি ড্রেজার কাজ করেছে পলি অপসারণে।

পদ্মা সেতুর আরো কয়েকটি পিলার স্প্যান বসানোর উপযুক্ত হয়েছে। সেগুলোতে দ্রুত আরো স্প্যান বসানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ