1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

আফগানিস্তানে গভর্নরের গাড়িবহরে আত্মঘাতী হামলায় নিহত ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ৫৬ Time View

আফগানিস্তানে এক প্রাদেশিক গভর্নরের গাড়িবহরে তালেবানদের আত্মঘাতী হামলায় ৮ জন নিহত হয়েছে। দেশটি লোগার প্রদেশের গভর্নর আনোয়ারের গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে হামলার পরেও গভর্নর ও গোয়েন্দা প্রধান নিরাপদে আছেন।

ঘটনাটি নিশ্চিত করে লোগার প্রদেশের পুলিশের মুখপাত্র শাহপুর আহমদ জাই বলেছেন, হামলায় নিহত সবাই গভর্নরের নিরাপত্তারক্ষায় নিয়োজিত ছিল। এ হামলায় আরো ৭ জন আহত হয়েছে।

আত্মঘাতী তালেবান সদস্যরা অস্ত্রভর্তি গাড়ি নিয়ে ওই বহরে ঢুকে পড়েছিল। গভর্নর আনোয়ার এসময় প্রাদেশিক গোয়েন্দা প্রধানকে নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়েছিলেন।

লোগার প্রদেশের কাউন্সিলর মেম্বার আবদুল্লাহ ওলী হামলায় ৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ