1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

পাড়ুকোন হতে রাজি রণবীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯
  • ৭৩ Time View

বিয়ের পর স্বামীর পদবি গ্রহণ করা নতুন কিছু নয়। বিয়ের পর স্বামীর পদবি নিয়ে সোনম কাপুর হয়েছেন সোনম কাপুর আহুজা, আনুশকা শর্মা নামের সঙ্গে যোগ করেছেন কোহলি পদবি। তবে এর উল্টোটা করতে রাজি রণবীর সিং। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, স্ত্রী দীপিকা পাড়ুকোনের পদবি ‘পাড়ুকোন’ গ্রহণ করতে কোনো আপত্তি নেই তাঁর। ‘আমার নিজের পদবি বাদ দিয়ে পাড়ুকোন হতে কোনো সমস্যা নেই আমার। পাড়ুকোন তো একটা কিংবদন্তি পদবি।’ উল্লেখ্য, দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ছিলেন নামি ব্যাডমিন্টন খেলোয়াড়। এ নিয়ে পরে অন্য এক অনুষ্ঠানে চাওয়া হয় দীপিকার মতামতও। অভিনেত্রী অবশ্য পদবি গ্রহণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। জানান, বিয়ের পর স্বামীকে তিন শর্ত দিয়েছেন তিনি। রণবীর এগুলো মেনে চললেই তিনি আনন্দিত। ‘আমি তাকে বলেছি বেশি রাত করে বাড়ি ফেরা যাবে না, না খেয়ে বাড়ি থেকে বের হওয়া যাবে না, আর অবশ্যই আমি ফোন করলে ধরতে হবে। এগুলো মানলেই আমি খুশি’, বলেন দীপিকা পাড়ুকোন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ