1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

আবারও বাফুফে নির্বাচনে প্রার্থী হবেন সালাউদ্দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯
  • ৪৩ Time View

২০১৬ সালে তৃতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হওয়ার আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এটাই হতে যাচ্ছে তার শেষ নির্বাচন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবারও মত পাল্টেছেন দেশের কিংবদন্তি ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিতব্য বাফুফে নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।

১০ বছর আগে সালাউদ্দিন যখন বাফুফের দায়িত্ব নিয়েছিলেন তখন বাংলাদেশের ফিফা র‍্যাঙ্কিং ছিল ১৫০ এর আশেপাশে। এরপর থেকে শুধু পতনই হয়েছে। বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ে ১৯২ নম্বরে আছে বাংলাদেশ। গত বছর মে মাসে ১৯৭ তে নেমে গিয়েছিল।

মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে সালাউদ্দিন জানিয়েছেন, ‘আমি আগামী নির্বাচন করব। আমি যেই কার্যক্রমগুলো হাতে নিয়েছি, তার ৫০ ভাগ হয়েছে। এগুলো চালিয়ে নেওয়ার জন্য নির্বাচন করব।’

উল্লেখ্য, ২০১৩ সালে কমিটিতে আলোচনা ছাড়াই ঘটা করে নতুন ‘ভিশন ২০২২’ ঘোষণা করেছিলেন কাজী সালাউদ্দিন। বলেছিলেন, ২০২২ কাতার বিশ্বকাপ খেলবে বাংলাদেশ! যা এখন অনেকটা হাসির খোরাকে পরিণত হয়েছে। সেই ঘোষণার পর ভুটানের মতো দলের কাছেও হেরেছে বাংলাদেশ। দিনে দিনে দেশের ফুটবলের অবস্থা খারাপের দিকেই যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ