1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্যারিসের কেন্দ্রস্থলে বিস্ফোরণে নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯
  • ৮২ Time View

ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রায় কেন্দ্রস্থলে একটি বেকারিতে বড় ধরনের এক বিস্ফোরণে তিন জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে। নিহত তিন জনের মধ্যে দুজন দমকল কর্মী ও অপরজন একজন নারী।

গতকাল শনিবার স্থানীয় সময় বিস্ফোরণটি একটি ভবনের নিচ তলায় হয়। সকাল প্রায় ৯টার সময় এ বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

বিস্ফোরণে আহতদের মধ্যে অন্তত ১০ জনের আঘাত গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের প্রতিবাদ বিক্ষোভের সম্ভাবনায় প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরই মধ্যে ছয় নাম্বার রু দ্যু ত্রেভিজার বন্ধ ওই বেকারিতে বিস্ফোরণটি ঘটে। তবে এর সঙ্গে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে ধারণা পুলিশের।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী খ্রিস্তোফ কাস্তেনেয়া জানিয়েছেন, জরুরি বিভাগের কর্মীরা একটি গ্যাস লিক বন্ধে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ