1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী দুর্নীতির অভিযোগ / বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস, বিতর্কিত মালিকদের ফেরার ধারাটি বাদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা তুললেন গ্রাহকরা বিতর্কিত ধারা বাতিল করে সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস

ইরানকে চাপ দিতে আন্তর্জাতিক বৈঠকের পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯
  • ৫৭ Time View

রানের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও মধ্যপ্রাচ্য সফরকালে বিষয়টি জানান। তবে ইরান এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মনে করিয়ে দিয়েছে, বিশ্বযুদ্ধের সময় লক্ষাধিক পোল্যান্ডের শরণার্থীকে ইরানে আশ্রয় দেওয়া হয়েছিল।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তের পর মধ্যপ্রাচ্যের মিত্রদের আশ্বস্ত করতে পম্পেও এ সফর করছেন বলে জানা গেছে।

ট্রাম্পের ওই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বেড়ে যেতে পারে বলে আরব দেশগুলো ও ইসরাইল উদ্বেগ প্রকাশ করেছে।
এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড জানায়, ওয়ারশতে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ওই সম্মেলনে অংশ নেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীদের আহ্বান জানান হবে।

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন স্থানের বেশ কয়েকটি দেশকে এই সম্মেলনে একত্রিত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ