1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

ইয়েমেনে হুতিদের ড্রোন হামলায় ৬ সরকারি সেনা নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯
  • ৭১ Time View

ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ৬ সেনা নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় লাজ প্রদেশে আল-আনাদ এলাকার ওই ঘাঁটিতে সামরিক প্যারেড চলার সময় ড্রোন হামলা চালানো হয়।

এ হামলার ঘটনায় ইয়েমেনে সদ্য শুরু হওয়া জাতিসংঘের শান্তি প্রচেষ্টা ফের স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উচ্চ-পর্যায়ের সামরিক ও সরকারি কর্মকর্তারা প্যারেড পরিদর্শনের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতদের মধ্যে রয়েছেন সামরিক বাহিনীর উপ-প্রধান কর্মকর্তা জেনারেল সালেহ আল-জিন্দানি এবং লাজ প্রদেশের গভর্নর আহমেদ আল-তুর্কি।

ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের কর্মকর্তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত একটি টিভি চ্যানেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ