1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শুক্রবারের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রংপুর-ঢাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯
  • ৭৬ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লক্ষ্যে শুক্রবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে দুই দলের লড়াই।

বর্তমান চ্যাম্পিয়ন রংপুর এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে। এরমধ্যে দুটিতে জয় ও ১টিতে হেরেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর। ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা। তাই কালকের ম্যাচের বিজয়ী দল এককভাবে দখলে নিবে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

চিটাগং ভাইকিংসের কাছে ৩ উইকেটে হার দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করে রংপুর। তবে ঘুড়ে দাঁড়াতে সময় নেয়নি তারা। নিজেদের পরের দুই ম্যাচে প্রতিপক্ষকে হারের লজ্জা দেয় মাশরাফির দল। মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে ৮ রানে ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারায় রংপুর।

সর্বশেষ ম্যাচে কুমিল্লাকে একাই বিধ্বস্ত করেন মাশরাফি। ৪ ওভার বল করে ১টি মেডেন নিয়ে ১১ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। তার আগুন ঝড়ানো বোলিংয়ে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় কুমিল্লা। ৬৪ রানের লক্ষ্যমাত্রা ১ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে রংপুর। তাই শুরুটা ভালো না হলেও, জয়ের ধারায় ফিরেছে রংপুর। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই মরিয়া থাকবে মাশরাফির দল।

এদিকে, এখন পর্যন্ত শতভাগ সাফল্য পেয়েছে ঢাকা ডায়নামাইটস। দুই ম্যাচে অংশ নিয়ে দুটিই জিতেছে তারা। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৮৩ রানে ও দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে ১০৫ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ