1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯
  • ৪১ Time View

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি, বাস্তবায়ন ও সাভারে নিহত শ্রমিক হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মিরপুরের কালশীর ২২ তলা ভবনের সব গার্মেন্টসের কর্মীরা সড়কে অবস্থান নেন। ফলে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে।
পুলিশের পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোবারক করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে তারা মূল সড়কে অবস্থান নিয়েছে। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
গত ৩ দিন ধরে একই দাবিতে বিমানবন্দর, উত্তরা, সাভার, টঙ্গী, গাজীপুরে সড়কে অবস্থান নেন পোশাক শ্রমিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ