1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী দুর্নীতির অভিযোগ / বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস, বিতর্কিত মালিকদের ফেরার ধারাটি বাদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা তুললেন গ্রাহকরা বিতর্কিত ধারা বাতিল করে সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস

ইরান থেকে ফের তেল আমদানি তুরস্কের

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯
  • ৬৩ Time View

ইরান থেকে আবারও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু করেছে প্রতিবেশী দেশ তুরস্ক। ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়ার পর যুক্তরাষ্ট্র যেসব দেশকে ইরান থেকে তেল কেনার জন্য বিশেষ ছাড় দিয়েছে তার মধ্যে তুরস্কও রয়েছে।
তুরস্ক জানিয়েছে, ইরান থেকে বছরে ৩০ লাখ টন তেল কেনার অনুমোদন দিয়েছে আমেরিকা। সে হিসেবে তুরস্ক ইরান থেকে প্রতিদিন ৬০ হাজার ব্যারেল তেল নিতে পারবে। পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
এর আগে ইরান থেকে প্রতিদিন দুই লাখ ব্যারেল তেল কিনতো তুরস্ক। তবে নিষেধাজ্ঞা আরোপের আগে থেকেই তুরস্ক ইরান হতে তেল কেনা কমিয়ে দেয়।
নভেম্বর মাসে তুরস্কের তেল কেনার পরিমাণ শূন্যের কোঠায় ছিল। ডিসেম্বর মাসে তুরস্ক ইরান থেকে দুটি ট্যাংকারে করে ৫৪ হাজার ব্যারেল তেল নিয়েছে।
ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে তুরস্ক ছাড়া আরও কয়েকটি দেশ মার্কিন ওই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ভারত, জাপান, চীন, ইতালি, গ্রিস ও তাইওয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ