1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ : যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯
  • ৩৪ Time View

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক বিক্ষোভ করছেন। ফলে ঢাকার উত্তরার পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আজ রবিবার সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন গার্মেন্টের শ্রমিকরা।

বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরা আজ সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। উত্তরা আজমপুর থেকে জসীমউদ্দীন সড়ক পর্যন্ত অবস্থান নিয়েছেন তারা। আমরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি।

এদিকে তাদের এ বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না। ফলে দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। অফিসমুখী মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ