1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

তিন দশক পর মিয়ানমার সফরে দ. কোরিয়ার প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১২
  • ১২৩ Time View

দীর্ঘ ২৯ বছর পর মিয়ানমার সফরে আসছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক। সোমবার সন্ধ্যা নাগাদ তিনি মিয়ানমারের রাজধানী নেইপিদো পৌঁছবেন বলে জানিয়েছে কোরীয় কর্মকর্তারা।

১৯৮৩ সালে প্রেসিডেন্ট চুন দু-হুয়ান মিয়ানমার সফরে এলে রেঙ্গুনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হয় ২১ জন মানুষ। এ হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে দক্ষিণ কোরিয়া। এ ঘটনার পর দক্ষিণ কোরীয় কোনো প্রেসিডেন্ট আর মিয়ানমার সফরে আসেননি।

সফরকালে প্রেসিডেন্ট লি মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সিন এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

চীন এবং জাপানের সঙ্গে ত্রিদেশীয় বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শেষ করে বেইজিং থেকে মিয়ানমার আসছেন প্রেসিডেন্ট লি।

রোববার বেইজিংয়ে অনুষ্ঠিত সম্মেলনে মুক্তবাণিজ্য চুক্তির পাশাপাশি নেতারা উত্তর কোরিয়ার ব্যর্থ রকেট উৎক্ষেপণের বিষয়েও আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ