1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

চাকরি জাতীয়করণের দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১২
  • ১৬৭ Time View

চাকরি জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাজধানীতে অবস্থান কর্মসূচি ও মহাসমাবেশে অংশ নিয়েছেন।

সোমবার দুপুরে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এ মহাসমাবেশ হচ্ছে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকদের অংশগ্রহণে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ ভরে গেছে।

মহাসমাবেশে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন, ঐক্য পরিষদের সদস্য সচিব আবদুর রহমান বাচ্চু, শেখ আবদুস সালাম মিয়া, মাহবুবুল আলম, মনসুর আলী প্রমুখ।

সরকারের উদ্দেশে বক্তারা বলেছেন, ‘বিকেলের মধ্যে সরকারের সুস্পষ্ট ঘোষণা না আসলে অনশন কর্মসূচি ঘোষণা করা হবে।’

শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, ‘সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও শিক্ষকদের চাকরি জাতীয়করণের ব্যাপারে উদ্যোগ নেয়নি।’

‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ