1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘টাইমস অব ইন্ডিয়া’র বিচারে ভারতে বর্ষসেরা জয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
  • ৮১ Time View

ভারতে এ বছরের সেরা বাঙালি নারী অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বিচারে কলকাতায় মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রগুলোর অভিনেত্রীদের ভেতর সেরা হয়েছেন তিনি।

চলতি বছরের অক্টোবরে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ভারতীয় চলচ্চিত্র এক যে ছিল রাজা। সৃজিত মুখার্জির এই ছবিতে মৃন্ময়ী চরিত্রে জয়া অনবদ্য অভিনয় করেন। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসীর মামলার ঘটনা নিয়ে ছবিটি বানিয়েছেন সৃজিত। ছবিতে ভাওয়াল রাজার ভূমিকায় ছিলেন যীশু, জয়া ছিলেন তার বোনের চরিত্রে।

টাইমস অব ইন্ডিয়ার এ তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মাঝে আছেন বলিউড অভিনেত্রী কাজলের মা অভিনেত্রী তনুজা (সোনার পাহাড়), মমতা শঙ্কর (আহারে মন), চূর্ণী গাঙ্গুলি (দৃষ্টিকোণ), চিত্রাঙ্গদা চক্রবর্তী (আহারে মন), পাওলি দাম (আহারে মন), সারা সেনগুপ্ত (উমা) ও শৌরসেনী মৈত্র (জেনারেশন আমি)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ