1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

শুক্রবার বিকাল থেকে মোবাইল ব্যাংকিং বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) থেকে দেশের সব ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের অনুরোধে বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এই নির্দেশ দিয়েছে।

দেশের সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে ২৮ ডিসেম্বর বিকাল ৫ টা হতে ৩০ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে সব ধরনের লেনদেন পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। তবে ২৯ ডিসেম্বর থেকে ব্যক্তিগত একাউন্ট হতে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেনের সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ২৯ ডিসেম্বর বিকাল ৫ টা হতে ৩০ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত সীমিত আকারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু রাখা যেতে পারে। এমতাবস্থায়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক ও সাবসিডিয়ারিসমূহকে এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি সম্পর্কে গ্রাহক তথা সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হলো।

এর আগে আজ সন্ধ্যায় এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর ( ভোটের দিন) বিকাল ৫টা পর্যন্ত এজেন্ট মোবাইল ব্যাংকিং ও পোস্টাল মানি ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন বন্ধ রাখার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট হতে দিনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লিমিট করে ২৯ ডিসেম্বর বিকাল ৫টা হতে ৩০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে ব্যাংকিং বন্ধ রাখার জন্য কমিশন নির্দেশনা প্রদান করেছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ