1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

মিছিলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩ Time View

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে গিয়ে রাস্তায় ঢলে পড়েন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. নজীবুর রহমান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় নিয়োজিত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী এলাকায় মিছিলে ছিলেন নজীবুর রহমান। মিছিলটি ধানমণ্ডির রাইফেল স্কয়ারে পৌঁছার পর হঠাৎ রাস্তায় ঢলে পড়েন তিনি। এ সময় তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজীবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, নজীবুর রহমান মিছিলের মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান।

শুক্রবার নজীবুর রহমানের প্রথম জানাজা হবে। দ্বিতীয় জানাজা হবে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ