1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভারতে থাকতে চান না অক্ষয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ১০০ Time View

বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার। অভিনয়ে পা রাখার পর থেকেই তার জনপ্রিয়তা একটুও কমেনি। সম্প্রতি অক্ষয় কুমারের ‘২.০’ ছবি মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই বক্স অফিসে সাফল্য অব্যাহত রেখেছে। এস শংকর পরিচালিত বিশাল বাজেটের এ সায়েন্স ফিকশন ছবিটি ভারতে এ পর্যন্ত আয় করেছে ৫০০ কোটি রুপিরও বেশি। তা সত্ত্বেও ভারতে থাকতে চান না অক্ষয়।

জানা গেছে, সম্প্রতি কানাডার টরোন্টোর এক অনুষ্ঠানে নিজাকে কানাডার অধিবাসী বলে দাবি করেছেন অক্ষয় এবং জানিয়েছেন, অবসর গ্রহণের পরে তিনি কানাডাতেই পাকাপাকি ভাবে থেকে যেতে চান। তার মতে, টরোন্টোই তার ‘ঘর’।

ঠিক কেন অক্ষয় এমন কথা বললেন, তা জানা যায়নি। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, বছর দু’য়েক আগে নাগরিকত্ব নিয়ে এক সমস্যায় পড়েন অক্ষয়। বিদেশে এক শ্যুটিং চলাকালীন সমস্যাটি ঘটে। লন্ডনের হিথরো বিমানবন্দরে তার পাসপোর্ট পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, তিনি কানাডিয়ান পাসপোর্ট বহন করছেন। ওদিকে উইকিপিডিয়াতেও তাকে ‘কানাডিয়ান সিটিজেন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। আদ্যন্ত ভারতীয় এই অভিনেতাকে নিয়ে এই কাণ্ডে সরব হয় মিডিয়া।

পরে জানা যায়, অক্ষয় কুমারকে কানাডার এক বিশ্ববিদ্যালয় সাম্মানিক নাগরিকত্ব প্রদান করে। তিনি ভারত ও কানাডা দুই দেশেরই নাগরিক। কিন্তু ভারত এমন যৌথ নাগরিকত্বের স্বীকৃতি দেয় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ