1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

শবনম ফারিয়ার বিয়ে হয়ে গেলো!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৭৩ Time View

ছোট পর্দা ও বড় পর্দার তারকা অভিনেত্রী শবনম ফারিয়া। বিয়ের ঘোষণা দিয়েই বিয়ের পিঁড়িতে বসে গেলেন এই অভিনেত্রী। বুধবার (১৮ ডিসেম্বর) ফারিয়া নিজের ফেসবুকে বিয়ের দুটি ছবি আপলোড করেন। তবে কবে নাগাদ বিয়ে হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানাননি।

ধারণা করা হচ্ছে, অনেকটা ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ছবি প্রকাশের পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দেয়া হচ্ছে ফারিয়া-অপু জুটিকে।

ফারিয়ার স্বামী হারুনুর রশীদ অপু, একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তাদের বিয়েটা নাকি দুই বছর আগেই হওয়ার কথা ছিল।

সম্প্রতি শবনম ফারিয়া জানিয়েছিলেন, ‘ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে। সবকিছু গুছিয়ে উঠে এখন বিয়ের চূড়ান্ত দিন ধার্য হলো। তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। একটা পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমাদের আংটি বদল হয়।’

তিনি ১৭ ডিসেম্বর জানিয়েছিলেন, দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে আগামী বছর পয়লা ফেব্রুয়ারি তাদের বিয়ে হবে। তার আগে ২৬ জানুয়ারি হবে মেহেদি উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিয়ের এক দিন আগে হবে গায়েহলুদ।

কিন্তু ঘোষিত সেই সময়ের আগেই বিয়ের আয়োজন সম্পন্ন করেছেন এ জুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ