1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৬ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবশেষ টি-টোয়েন্টি টাইগাররা খেলেছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি বছরের জুলাই-আগস্টে। সেই দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার জন্য দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। এ ছাড়া বাজে ফর্মের জন্য দলে জায়গা হারান মোসাদ্দেক হোসেন সৌকত ও আবু জায়েদ রাহী। দলে জায়গা পেয়েছেন ওয়ানডে দলে খেলা মোহাম্মদ মিথুন ও অলরাউন্ডার সাইফউদ্দিনের।

১৭ ডিসেম্বর সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। বাকি দুটি ম্যাচ হবে ২০ ও ২২ ডিসেম্বর ঢাকায়।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ