1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

মওদুদ আহমদের প্রার্থীতা না টিকলে কষ্ট পেতাম: কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭ Time View

ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সোমবার (৩ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের জানালেন – আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। এসময় তিনি নিজ এলাকায় বিএনপির প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে বলেন, মওদুদ আহমদ সাহেবের মনোনয়নপত্রে ত্রুটি ছিল, ঘাপলা ছিল। তার প্রার্থিতা না টিকলে আমি কষ্ট পেতাম। তিনি ভোটে না থাকলে আমি খুব কষ্ট পাব।

নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদের। আর বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এই দুই হেভিওয়েটের লড়াইয়ে জমে উঠেছে নোয়াখালী অঞ্চলের নির্বাচনী রাজনীতি।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমার আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মওদুদ আহমদ। মনোনয়ন যাচাই বাছাইয়ের আগে আমাকে একটি বিশ্বস্ত সূত্র থেকে জানানো হয়েছিল যে, মওদুদের ফরমে কিছু কিছু ত্রুটি আছে, ঘাপলা আছে। আমি তখন মন্তব্য করেছিলাম যে, মওদুদ সাহেব ভোট না করলে আমি খুব কষ্ট পাবো।’

এসময় তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ এক কথায় বিশ্বাসী, আমাদের তো জনগণের মধ্যেই থাকতে হবে। দলের গুরুত্বপূর্ণ পদে থেকে আমার একটি দায়িত্ব আছে। এখন এক কথা বলব, আজ থেকে ২৬-২৭ দিন পর যদি এর ব্যত্যয় ঘটে, তখন কি হবে। আমরা এক কথায় বিশ্বাসী।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ