1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

আজ নির্ধারণ হবে ইভিএমের ৬ আসন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৫৫ Time View

আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন। আসন্ন এ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৬টি সংসদীয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। দৈবচয়নের (র‌্যানডম সিলেকশন) মাধ্যমে সিটি করপোরেশন এবং জেলা সদর সংশ্লিষ্ট ৪৮টি আসনের মধ্যে ৬টি আসন নির্ধারণ করা হবে।

আজ সোমবার বিকেল ৫টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে প্রকাশ্যে সাংবাদিকদের উপস্থিতিতে কম্পিউটারের প্রোগ্রামিংয়ের মাধ্যমে এ দৈবচয়ন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনও এ সময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্টরা শহরাঞ্চলের ৪৮টি আসন ইভিএমের জন্য উপযুক্ত হিসেবে বাছাই করেছে। এর মধ্য থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে ৬টি আসন চূড়ান্ত করা হবে।

সিইসি কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ সময় উপস্থিত থাকবে।

যে আসনগুলোয় ইভিএমের জন্য দৈবচয়নের মাধ্যমে নির্ধারণ করা হবে- ঠাকুরগাঁও-১, দিনাজপুর-৩, নীলফামারী-২, লালমনিরহাট-৩, রংপুর-৩, গাইবান্ধা-২, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-৩, নওগাঁ-৫, রাজশাহী-২, পাবনা-৫, কুষ্টিয়া-৩, খুলনা-২ ও ৩, সাতক্ষীরা-২, ভোলা-১, বরিশাল-৫, টাঙ্গাইল-৫, জামালপুর-৫, শেরপুর-১, ময়মনসিংহ-৪, ঢাকা-৪ থেকে ঢাকা-১৩, ঢাকা-১৫ থেকে ঢাকা-১৮, গাজীপুর-২, নরসিংদী-১ ও ২, নারায়ণগঞ্জ ৪ ও ৫, ফরিদপুর-৩, মাদারীপুর-১, সিলেট-১, কুমিল্লা-৬, ফেনী-২, চট্টগ্রাম ৯ থেকে ১১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ