1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

আওয়ামী লীগের মনোনয়ন দু’একদিনের মধ্যে: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৪৩ Time View

একাদশ জাতীয় নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রার্থীদের সম্পর্কে বিভিন্ন সংস্থার করা পাঁচটি জরিপ রিপোর্ট এবং আরো কিছু বিষয় বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে সংসদীয় বোর্ডের সভা শেষে তিনি বলেন, ‘‘যে সব রিপোর্ট আমাদের টেবিলে ছিল, সেগুলো পর্যালোচনা করেছি। আশা করছি আগামী দু’এক দিনের মধ্যে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করতে পারবো।’’

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা শেষে কাদের আরো বলেন, আমরা আজকের সভায় একাদশ জাতীয় নির্বাচনের নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আলোচনা করেছি। পাঁচটি রিপোর্ট আমাদের টেবিলে ছিল, সেগুলো আমরা পর্যালোচনা করেছি।’’

শরিকদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন ছাড় দেওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘শরিকদের উইনেবল প্রার্থী থাকা না থাকার ওপর এ সংখ্যার কম বেশি হওয়ার সম্ভবনা রয়েছে।

‘‘শুধু দাবি করলেই তো হবে না। ওই নির্দিষ্ট আসনে শরিকদের উইনেবল প্রার্থী আছে কিনা সেটাও দেখতে হবে। তাদের যদি এমন প্রার্থী বেশি থাকে তাহলে শরিকদের জন্য আমরা আরও বেশি আসন ছাড় দিতে পারি। আওয়ামী লীগ থেকে অনেকে মনোনয়ন চেয়েছেন, আমরা তো চাইলেই মনোনয়ন দিয়ে দিতে পারি না। আমরা নির্বাচনে যাবো জয়ের জন্য।’’

দ্রুতই আওয়ামী লীগ একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, যুক্তফ্রন্ট আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে। আজকেও ৩৯ টি দলের একটি জোট এসেছে, মহাজোটে থাকতে। যার মধ্যে দুটি নিবন্ধিত দলও আছে।

এর আগে সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার সূচনা বক্তব্যে বলেন: নির্বাচন বানচালের চেষ্টা করে বিএনপি সফল হবে না। নির্বাচন যখন উৎসব মুখর হয়, বিএনপির তখন বিএনপির খারাপ লাগে।

‘‘বিএনপির প্রতি অনুরোধ নির্বাচন নিয়ে তারা যেন ষড়যন্ত্র না করে। ষড়যন্ত্র করেও পার পাবে না, কারণ জনগণ আমাদের সাথে আছে।’’

কাদেরের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ