1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

জার্মানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৭০ Time View

রাজশাহী নগরীতে জার্মান আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর চরশ্যামপুর বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত জার্মান আলী নগরীর পঞ্চবটি খড়বোনা এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ বলছে, তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় তার সহযোগী আরিফুল ইসলামকে (৩৬) আটক করেছে পুলিশ। তিনি নগরীর মির্জাপুর এলাকার ইমারত আলীর ছেলে।

ঘটনাস্থল থেকে ১০৪ বোতল ফেনসিডিল, দুটি হাসুয়া এবং একটি ছুরি উদ্ধারে কথা জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, রাত আড়াইটার দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পায় পুলিশ। ডিবি পুলিশ সেখানে গিয়ে পায়ে গুলিবিদ্ধ জার্মানকে উদ্ধার করে। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আরিফুলকে আটক করা হয়। এসময় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

নগরীর কাটাখালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, গুলিবিদ্ধ জার্মানের নামে থানায় মাদকসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া ডিবি পুলিশ পেটানো মামলারও আসামি তিনি।

ওই মামলার প্রধান আসামি আলমগীর হোসেন আলো গত ৭ অক্টোবর ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান। তার নামেও মাদক সংশ্লিষ্টতাসহ ১০টি মামলা ছিল থানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ