1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

আইএসআই-এর নতুন প্রধান অসিম মুনির

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৬৫ Time View

পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই এর নতুন মহপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লে. জেনারেল অসিম মুনির। বুধবার তাকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় বলে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদন অনুযায়ী, আইএসআই এর সাবেক মহাপরিচালক লে. জেনারেল নাভিদ মুখতার অবসরে যাওয়ার আগে থেকেই গণমাধ্যমে অসিম মুনিরকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। কেননা, গত মাসে পাকিস্তান সেনাবাহিনী মুনিরসহ ছয় সেনা কর্মকতাকে মেজর জেনারেল থেকে লে. জেনারেলে পদোন্নতি দেয়।

এর আগে লে. জেনারেল মুনির সামরিক গোয়েন্দা শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পাকিস্তানের উত্তরাঞ্চলীয় সেনাবাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ