1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২৫ ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প বিশ্ববাজারে ১০০ ডলারের ওপরে জ্বালানি তেলের দাম জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন

কেনিয়ায় বাস খাদে পড়ে নিহত ৫০

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৪৫ Time View

কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কেরিচো কাউন্টিতে বাস খাদে পড়ে ৫০ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী নাইরোবি থেকে কাকামেগা যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার পশ্চিমাঞ্চলীয় কেরিচো কাউন্টির একটি সড়কে ৫২ জন যাত্রীসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। বাসটি কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে পশ্চিমাঞ্চলীয় শহর কাকামেগা অভিমুখে যাচ্ছিল।

কেনিয়া রেডক্রস এক টুইটার বার্তায় বলে, চলন্ত অবস্থায় বাসটি উল্টে যায়। তবে এ দুর্ঘটনায় কতজন নিহত হতে পারে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, সরকারি সূত্রমতে কেনিয়ায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১২ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ