1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

আমি বিবাহিত, তারা প্রমাণ দিক: নুসরাত জাহান

Reporter Name
  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৬৯ Time View

কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। সাম্প্রতি তাকে নিয়ে মিডিয়ায় নানান গুঞ্জন! বিশেষ করে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর শ্রীকান্ত মোহতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। বিষয়টি নিয়ে খোলামেলাভাবে বলেছেন নুসরাত।

নায়িকার ভাষ্য, অ্যাই অ্যাম ডেটিং শ্রীকান্ত মোহতা। এর চেয়ে বেশি হাস্যকর কিছু নেই! আমার মা জিজ্ঞেস করছে, এসব কী লেখা হচ্ছে? আমি বললাম, এর চেয়ে বড় ঠাট্টা আর হয় না।

এছাড়া নুসরাত ধর্মান্তরিত হয়েছেন এমন কথাও শোনা যায়। জবাবে নুসরাত বলেন, রথের দিন জগন্নাথের রথের দড়ি প্রত্যেকবার আমি টানি। এবার অস্ট্রেলিয়ায় ছিলাম বলে যেতে পারিনি।

রথের সময়ের ওই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক দিন ধরে বলা হচ্ছে, আমি ধর্মান্তরিত হয়েছি। আমার বাড়িতে মন্দির আছে। তার মানে আমি মুসলমান নই, তা তো নয়। আমি সেকুলার। কোনও ধর্মকে আঘাত দিতে পারবো না।

গোপনে বিয়ে করেছেন নুসরাত এমন একটি গুঞ্জনও বেশ সরব রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, অভিনেত্রী বলে সম্পর্ক গোপন করবো না। যার সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কে আছি, তাকেই বিয়ে করবো। যারা বলছে, আমি বিবাহিত, তারা প্রমাণ দিক।

‘ক্রিসক্রস’ সিনেমায় পাঁচজন নায়িকা আছে, এমন সিনেমা আপনি বেছে নিলেন কেন? এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, মনে হয়েছিল, পাঁচটা মেয়ের গল্পে আমি আর মিমি কী করবো! তাই একটু চিন্তায় ছিলাম। স্ক্রিপ্ট শোনার পর মনে হলো, এরচেয়ে ভালো চরিত্র আমার জন্য হতেই পারে না। মেহেরের চরিত্রটা রিলেট করতে পারলাম। আমিও মেহেরের মতো নন কম্প্রোমাইজিং ব্যক্তি। কোনও কিছুর জন্য নিজের আদর্শকে বিসর্জন দেবো না। তার জন্য হয়তো আমাকে অনেক ভাঙতে হয়েছে, লড়তে হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ