1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

কনের সাজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রাবন্তী!

Reporter Name
  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৬৫ Time View

কনের সাজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রাবন্তী! লোকের মুখে মুখে ঘুরছে একথাই কথা। আবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। আসলে শ্রাবন্তীর প্রেমে অর্দিষ্টের বাঁধা নতুন কিছু নয়! ভালবাসার ঘর ভেঙেছে! কাগজে-কলমের বিয়ে মঙ্গল সানাইয়ের গড়ানোর আগেই ইতি টেনেছে। তাই বিয়ের সাজে নায়িকাকে দেখে চমকে গিয়েছে অনেকেই।

তবে জানিয়ে রাখি, এখন বিয়ে নয় নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত শ্রাবন্তী। আর সে ছবিটি ঘুরে ফিরছে সোশ্যাল মিডিয়ায় তা নায়িকার আগামী ছবি ‘যদি একদিন’এর স্টিল। এই সিনেমার শ্যুটিংয়ের জন্য লাল লেহেঙ্গা পরেছিলেন নায়িকা। শ্যুটিং শেষ হতে এই পোশাকের একটি ছবি ট্যুইটার শেয়ার করেছেন অভিনেত্রী। যা এখন রীতিমতো ভাইরাল।

বাংলাদেশী পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় আসতে চলেছে ‘যদি একদিন’। ছবিতে অভিনয়ে দেখা যাবে শ্রাবন্তী এবং বাংলাদেশের জনপ্রিয় গায়ক তথা অভিনেতা তাহসান রহমান খানকে। ছবিতে অরিত্রী নামের একটি চরিত্রে দেখা যাবে শ্রাবন্তিকে। ‘যদি একদিন’ ছবির শুটিং হবে বাংলাদেশে।

শ্রাবন্তী এর আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার পূর্বপুরুষের বাড়ি বরিশালে। তাই বাংলাদেশের প্রতি তার আলাদা একটা টান রয়েছে। আর এই ছবিটির কারনে বাংলাদেশে যাওয়ার সুযোগ পেয়ে খুশি তিনি। এর আগেও দুই বাংলার যৌথ প্রযোজনায় ‘শিকারী’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী। তবে এবার শুধুমাত্র বাংলাদেশের প্রযোজিত ছবিতে কাজ করবেন তিনি।

শ্রাবন্তি জানিয়েছিলেন, ‘পরিচালক রাজের সঙ্গে কথা বলে তার খুবই ভালো লেগেছে। পরিচালক চমৎকারভাবে তাকে ছবির গল্প শুনিয়েছিলেন। গল্পটি তার বেশ ভাল লাগে। দারুণ একটা কাজ হবে বলে মনে করছেন তিনি। পরিচালক রাজ জানিয়েছিলেন, ‘অরিত্রী চরিত্রে শ্রাবন্তী বেশ মানানসই, ওর মধ্যে সব গুণই আছে। চিত্রনাট্য অনুযায়ী তাই ছবির জন্য শ্রাবন্তিকে সিলেক্ট করা’।

এছাড়াও এই ছবিতে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান কে। তবে সকলের মনে প্রশ্ন জাগতেই পারে শ্রাবন্তি ঠিক কার বিপরীতে? তবে সে প্রশ্নের কোন সদউত্তর মেলেনি পরিচালকের কাছ থেকে। তাই কার বিপরীতে শ্রাবন্তি তার উত্তর রয়েছে ছবিতেই। তবে এমন সব ধামাকা কাস্ট নিয়ে ছবিটি তৈরী করছেন পরিচালক, যার ফলে বাংলাদেশী দর্শক আশা রাখছেন শ্রাবন্তি-তাহসান এবং তাসকিনের জুটি বেশ ধামাকা ছবিই উপহার দেবে দর্শককে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ