1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে : হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৩২ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে।

আজ সোমবার রাজধানীর ধানম-ি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিন সিটি কর্পোরেশনের সর্বশেষ পরিস্থিতি জানাতে তাৎক্ষণিকভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের তিন সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অথচ বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে।
মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে আজ পর্যন্ত সুষ্ঠু পরিবেশের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে।

তিন সিটির নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি যখনই পরাজয়ের আশঙ্কা করে তখনই জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচারের আশ্রয় নিয়ে থাকে। কিভাবে নির্বাচন হচ্ছে তা গণমাধ্যমসহ সবাই প্রত্যক্ষ করছে।

তিনি বিএনপির অভিযোগ প্রসঙ্গে আরও বলেন, নির্বাচন নিয়ে ঢালাওভাবে অভিযোগ না করে কোথাও সুস্পষ্ট অনিয়ম হয়েছে তা জানাতে হবে। অন্যথায় জনগণকে বিভ্রান্ত করে মিথ্যাচার করা উচিত নয়।

হানিফ অভিযোগ করে বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের বিএনপির প্রার্থীর নিজস্ব ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছিল।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, একেএম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ