1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

সাভার ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ৯০ Time View

রাজধানীর আমিনবাজারে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী এবং ধামরাইয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন শফিকুল ইসলাম ও সুজাত মিয়া। তাদের বাড়ি পাবনা। নিহত ট্রাকচালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, ব্যবসায়িক কাজ শেষে শুক্রবার সকালে ঢাকা থেকে মোটরসাইকেলে করে পাবনায় বাড়ি ফিরছিলেন শফিকুল ও সুজাত। আমিনবাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় পেছন থেকে ইন্টারসিটি পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। ছিটকে পড়ার পর বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের নিচে ঘটনাস্থলেই তারা নিহত হন। পুলিশ বাসটি আটক করেছে।

এদিকে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ